
গাজার খান ইউনিসে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত ৩
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ

কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এরমধ্যে গতকাল সোমবার রাতে উপত্যকাটির খান ইউনিসের একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে সেখানে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরা স্থানীয় আল-নাসের হাসপাতালের বরাতে জানিয়েছে, নতুন হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে সবাই পুলিশ সদস্য কি না তা নিশ্চিত নয়।
এরআগে গাজা সিটিতে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালায়। এ হামলায় দুজন নিহত হন।
২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। তবে এটি লঙ্ঘন করে দখলদাররা প্রায়ই ইসরায়েলে হামলা। ফলে যুদ্ধবিরতির পরও তাদের হামলায় গাজায় আরও প্রায় ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এরপর গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় তিন বছর টানা গণহত্যা চালানোর পর হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি করে। এর অংশ হিসেবে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। তবে ইসরায়েল তাদের হামলা বন্ধ করেনি।
সূত্র: আলজাজিরা





















