সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

কথা ছিল নেতৃত্ব দেওয়ার, কিন্তু অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডারের

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ


কথা ছিল নেতৃত্ব দেওয়ার, কিন্তু অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডারের

ডান হাত ভেঙে যাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেলেন উইল জ্যাকস। ইংল্যান্ডের সহঅধিনায়কের এই সফর শেষ হওয়ার কারণে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন টম ব্যান্টন।

নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক চতুর্থ ম্যাচ খেলে টেস্ট দলে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় যাবেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার কথা ছিল জ্যাকসের। কিন্তু ক্যারিয়ারে প্রথমবারের মতো অধিনায়কত্ব তার করা হচ্ছে না। মেলবোর্নে তিন উইকেটে হেরে যাওয়া প্রথম ম্যাচে বোলিং হাতে গুরুতর চোট পেয়ে দেশে ফিঅরতে হচ্ছে তাকে।

অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের আগের ওভারের চতুর্থ বলে বেন ডারশুইসের ফিরতি শটে ক্যাচ নিতে গিয়ে আঘাত পান জ্যাকস। তার আঙুলের চামড়া ছিড়ে গিয়েছিল। কয়েক মিনিটের চিকিৎসার পর আর বল করেননি তিনি। মাঠ ছেড়ে চলে যান। হেনরি ক্রোকোম্বে বাকি দুটি বল করে এক রান দেন। শেষ ওভারে ১১ রান দরকার ছিল অজিদের। কিন্তু জ্যাক এডওয়ার্ডস স্নায়ুচাপ ধরে রেখে এক বল আগেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

অস্ট্রেলিয়া সফরে ব্যান্টন দারুণ খেলছেন। দ্বিতীয় ওয়ানডেতে সমতা ফেরাতে সেঞ্চুরি করেন তিনি। তৃতীয় ও সিরিজ জয়ের ম্যাচেও ৩৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। প্রথম টি-টোয়েন্টিতে ব্রুকের সঙ্গে ৯৭ রানের জুটি গড়তে গিয়ে ২২ বলে ৩৯ রানের চমৎকার ইনিংস খেলেন ব্যান্টন।

aliul / aliul

Link Copied