রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

সভাপতি এনামুল সম্পাদক বদরুল

কোম্পানীগঞ্জে উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

reporter

আলী হোসেন

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ


কোম্পানীগঞ্জে উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নে উত্তর রণিখাই ছাত্রকল্যাণ পরিষদের ২০২৭-২৮ সালের ২বছর মেয়াদে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক আলী হোসেন ও প্রধান উপদেষ্টা ইন্তাজ আলী, উপদেষ্টা সাচ্ছা মিয়া, খসরুজ্জামান ও কাজী হেলাল আহমদসহ সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে নবগঠিত এ কমিটি প্রকাশ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান নুরানি।
নবগঠিত এ কমিটির মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব, শিক্ষা ও মেধার বিকাশ, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ, স্বেচ্ছায় রক্তদান এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে উত্তর রণিখাই ছাত্রকল্যাণ পরিষদ।
এ সময় সংগঠনের আহ্বায়ক, উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কমিটিতে সভাপতি এনামুল হক, সহ সভাপতি মনতাজ আলী, আব্দুল খালিক, হাফিজ বিলাল আহমদ (ইমরান) ও আল-আমিন, সাধারণ সম্পাদক বদরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আহসান রাকিব, রাসেল আহমদ ও সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক
লিটন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক রমজান সরকার, আমিরুল ইসলাম ও হাবিবুর রহমান,কোষাধ্যক্ষ সুমন আহমদ, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক অলিউর রহমান ও লিটন দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল আহমদ ও আলিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ ও মাজাহারুল ইসলাম, মাদক ও দূর্নীতি প্রতিরোধ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মিশু ও আক্তার হোসেন, প্রবাসী বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন তাজ, ইসলাম উদ্দিন ও ইয়ামিন আরাফাত, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রমজান আলী ও এমরান আহমদ,দপ্তর বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন ও বিলাল আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক এমাদ হোসেন ও কয়েছ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান ও কুতুব উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক মনির উদ্দিন ও দুলাল আহমদ, কার্যনির্বাহী সদস্য জামাল উদ্দিন, সুমন মিয়া, রাজু আহমদ, সুশীল বিশ্বাস, নুরুল ইসলাম নিলয় ও জামাল আহমদ প্রমুখ।

আলী হোসেন / এমএসএম

Link Copied