রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: সিরাজুল ইসলাম

reporter

মো: তোফায়েল আহমেদ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ


জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: সিরাজুল ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরাজুল ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি, আমার ভালো কাজের মাধ্যমেই সাধারণ ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন এবং ভোট দিয়ে নির্বাচিত করবেন। জনগণের চাহিদা পূরণের সামর্থ্য আমার রয়েছে। ব্যবসা-বাণিজ্য নিয়ে ভালো আছি। জনগণ আমাকে চাইলে অবশ্যই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “জনগণের ছোট ছোট চাহিদা পূরণ করতে পারলে মানুষ ভালোবেসে যে কাউকেই চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন। আমাদের পরিবারে মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রচলন রয়েছে। আমি চেয়ারম্যান না হয়েও এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও মেরামতের কাজে সময় দিচ্ছি এবং সাধ্যমতো চেষ্টা করছি।”

নিজেকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও দাবিয়ে রাখার চেষ্টার বিষয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, দেবিদ্বারে কেউ কেউ আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন। আমি ভালো না খারাপ, সেই বিচার জনগণই করবেন। আমি বিশ্বাস করি, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হয়।”

সিরাজুল ইসলাম বলেন, “দিনশেষে আমি জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। নির্বাচনে যে প্রতীকেই প্রার্থী হই না কেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে কখনো সরে আসব না।”

মো: তোফায়েল আহমেদ / এমএসএম

Link Copied