রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

reporter

কামরুল হাসান, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ


ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামীগের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (২২ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ মহিলা দলের উপস্থিতি ছিল লক্ষণীয়। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনে যারা যুক্ত আছে তাদের উদ্দেশ্যে মহামাণ্য রাস্ট্রপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীনের স্পষ্ট বার্তা। 
সাধারণ মানুষের মত জীবনযাপন করেন। আপনার আপাকে ফিরিয়ে আনতে পারবেন না। যারা এখনো এই সংগঠনের নতুন করে কমিটি করে নেতৃত্ব দেয়ার চেস্টা করছেন ভুল করবেন না। প্রয়োজন হলেই প্রতিহত করা হবে। তাদের যেখানেই দেখবেন এমন কাজ করছে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দিবেন।  
  পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে আজ রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে সমাবেশ ও বিক্ষোপ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এমএসএম / এমএসএম

Link Copied