রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

তাড়াশে মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম তুললেন আনোয়ার হোসেন

reporter

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ


তাড়াশে মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম তুললেন আনোয়ার হোসেন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম উত্তোলন করেছেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মোঃ আনোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছি। একাধিক মামলার আসামি হয়েছি এবং নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি।

তিনি আরও বলেন, দলের দুঃসময়ে বিএনপির সকল ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী।

তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে মাধাইনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ ইউনিয়নবাসীর সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব, ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

Link Copied