বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

থানায় অভিযোগ

কেশবপুরে ধুমপানের ছবি তুলায় ছাত্রকে বহিরাগত দ্বারা মারপিট

reporter

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ


কেশবপুরে ধুমপানের ছবি তুলায় ছাত্রকে বহিরাগত দ্বারা মারপিট

আহত শোয়াইব

যশোরের কেশবপুর উপজেলার বেতিখোলা দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা'র ৯ম শ্রেণীর ছাত্রীর ধুমপানের ছবি তুলায় ছাত্রকে বহিরাগত দ্বারা মারপিটে অভিযোগ উঠেছে। ছবিটি তুলে তার বন্ধুরা।

জানাগেছে, উপজেলার বেতিখোলা গ্রামের সামছুর রহমানের ছেলে শোয়াইব (১৬) ও ইউনুস গাজীর ছেলে ইউসুফ মুঠোফোনে ছবিটি তুলে। ঐ ছাত্রীর বড় ভাই জামায়াতে ইসলামী কর্মী আবু সাঈদ গত ১৬ নভেম্বর ২০২৬ সুপারের কক্ষে ঢুকে অন্যান্য শিক্ষকদের সামনে নির্মমভাবে মারপিট করে। এসময় শোয়াইব কে বেধড়ক মারধর করার কারণে গুরুতরভাবে শারীরিক অবস্থা অবনতি হলে খবর পেয়ে শোয়াইবের চাচা এম. এ মান্নান কেশবপুর হাসপাতালে সন্ধ্যায় ভর্তি করেন। বেড নম্বর-৩৫।

চিকিৎসাধীন শোয়াইব সাংবাদিকদের বলেন, আমার কোন দোষ নেই। সিগারেট খাচ্ছিল, ওর আব্বাকে দেখাতে আমি ও ইউসুফ ছবি তুলেছি মাত্র। ডিলিট করতে বললে আমরা ডিলিট করেছি। কিন্তু আমাকেই কেবল মারপিট করেছে। পিঠে ও মাথায় প্রচন্ড আঘাত করেছে। এই ঘটনায় এমন ভাবে আমাকে আহত করার বিচার চাই।

শোয়াইবের চাচা মান্নান বলেন, আমার ভাইপো অপরাধ করলে আমাদের সঙ্গে বলা উচিৎ ছিল। কিংবা শিক্ষকদের কাছে বিচার দিতে পারতো। ভাড়াটিয়া লোক দিয়ে মারপিট করা আইন বহির্ভূত। মাদ্রাসাটি আমাদের জমি দিয়ে প্রথমে প্রতিষ্ঠা করেছি। জমি কম থাকায় এমপিও হচ্ছিল না। মোট ২৯ শতক জমি দাতা আমরা। ছাত্রীর সিগারেট খাওয়া নিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে মারপিট করায় আমাদের পরিবারের সম্মান হানি হয়েছে। এমনকি মাদ্রাসারও সম্মান হানি হয়েছে। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এবিষয়ে এলাকার অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বলেন, সিগারেট খাওয়ার বিষয় নিয়ে এত মারপিট ঠিক হয়নি। বিষয়টি সুষ্ঠ তদন্ত পূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি / এমএসএম

Link Copied