সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

বিমানবন্দরে কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশু আহত, চালক জনতার হাতে আটক

reporter

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ


বিমানবন্দরে কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশু আহত, চালক জনতার হাতে আটক
রাজধানীর বিমানবন্দর এলাকায় আমদানি কার্গোর সামনের পার্কিং থেকে কাভার্ড ভ্যান বের করার সময় চাপা পড়েছে ৭ বছর বয়সী এক শিশু।
আজ (২২ নভেম্বর) আনুমানিক দুপুর ৩টার দিকে ঢাকা মেট্রো-ট-২২-৪৫৩৫ নম্বরের একটি কাভার্ড ভ্যান পার্কিং থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন শিশুটিকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে পাঠান। আহত শিশুটি স্থানীয় পিঠা বিক্রেতা পুতুলের নাতনি বলে জানা গেছে।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. বাদশা সরদারকে উপস্থিত জনতা আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করেছেন।
চালক বাদশা সরদারের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার মোল্লাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আক্কাস সরদার।
এদিকে গাড়ির মালিক আনোয়ার জানান, দুর্ঘটনার খবর শুনে তিনি তাঁর লোকজনকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চালক বিমানবন্দর থানায় রয়েছেন। শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এমএসএম / এমএসএম

Link Copied