রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

পুরনো এসি বদলে নতুন ইনভার্টার এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালটন

reporter

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ


পুরনো এসি বদলে নতুন ইনভার্টার এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালটন

পরিবেশ সুরক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ী গ্রিন টেকনোলজি ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে দেশজুড়ে ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। এ অফারের আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের নতুন রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি কিনলে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন গ্রাহকেরা।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে পুরনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকেরা পছন্দমতো ওয়ালটনের পৌনে ১ টন থেকে ২.৫ টনের ইনভার্টার স্প্লিট এসি এবং ১.৫ টন থেকে ৫ টনের ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি কিনতে পারবেন। গত ৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই এক্সচেঞ্জ সুবিধা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার ও ইউএনডিপির সঙ্গে সমন্বয় করে ওয়ালটন এসিতে ক্ষতিকারক সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করেছে। বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্টসমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। ওজোন স্তরের জন্য ক্ষতিকর পুরনো এসি বাজার থেকে সরিয়ে নিতে ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি এই এক্সচেঞ্জ ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটি জানায়, বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভার মডেলের পাশাপাশি মাঝারি ও বৃহৎ স্থাপনার জন্য ভিআরএফ ও চিলারসহ বিভিন্ন ক্ষমতার ইনভার্টার এসি উৎপাদন করছে ওয়ালটন। এসব এসিতে গ্রাহকদের ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধাসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

Link Copied