
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি জুয়েল ও সম্পাদক রানা
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার ১৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নবগঠিত এই কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ সাইফুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে মোঃ সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মোঃ জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল স্থান পেয়েছেন। এ ছাড়া আমান উল্লাহ আমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মোঃ আরাফাত হোসেন সাংগঠনিক সম্পাদক, শোয়েব তিতাস সহ-সাংগঠনিক সম্পাদক এবং মোঃ রাশিদুল ইসলাম প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।



















