শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেবিদ্বারে জাফরগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল

reporter

মো: তোফায়েল আহমেদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ


গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেবিদ্বারে জাফরগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার বিড়াল্লা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা গোপালগঞ্জে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

তাঁরা এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। মিছিলটি বিড়াল্লা এলাকার মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলিউল্লাহ সওদাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, সাবেক সহসভাপতি মো. মিজান খান, জাফরগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য মো. আলাউদ্দিন এবং জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. আরিফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মো: তোফায়েল আহমেদ / এমএসএম

Link Copied