শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

ঠাকুরগাঁওয়ের গবেষক ড. তাসিন রেজা নিলয় গবেষণায় সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন

reporter

কামরুল হাসান,ঠাকুরগাঁও

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ


ঠাকুরগাঁওয়ের গবেষক ড. তাসিন রেজা নিলয় গবেষণায় সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন
গবেষক ড. তাসিন রেজা নিলয়। মেধা, অধ্যবসায় আর অদম্য পরিশ্রমের মাধ্যমে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁও্র সদর পৌর শহরের ঘোসপাড়ার এই মেধাবী কন্যা।
ঠাকুরগাঁওয়ের সদর পৌর শহরের ঘোসপাড়ার বাসিন্দা ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম ও অ্যাডভোকেট আফরোজা আক্তার হ্যাপি দম্পতির মেয়ে। তাঁর বাবা ( সাবেক পরিচালক রংপুর বিভাগ রংপুর স্বাস্থ্য ) ডা: মো: রিয়াজুল ইসলাম মা অ্যাডভোকেট পঞ্চগড় বার কাউন্সিল।গবেষক ড. তাসিন রেজা নিলয় ছোট থেকেই পড়াশোনার প্রতি ছিলেন মনোযোগী ও অধ্যবসায়ী।গুণী বাবা-মায়ের অনুপ্রেরণা এবং নিজের নিরলস প্রচেষ্টায় ধাপে ধাপে এগিয়ে গেছেন সাফল্যের পথে।
তাঁর এ অর্জনে পরিবার-পরিজন, শিক্ষক,ডাঃ পরিবার স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।এরই মধ্যে বিভিন্ন্য স্যাটেলাইট চেনেল সহ প্রিন্ট পএিকা সোশ্যাল মিডিয়ায় সংবাদটি প্রচারে সকলের মনে আশা জাগিয়েছে।
 
স্যাটেলাইট যোগাযোগ ও ৫জি নেটওয়ার্ক—দুটিই ব্যবহার করে রেডিও তরঙ্গের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি। কিন্তু একই ফ্রিকোয়েন্সি ব্যবহারের ক্ষেত্রে একটির সংকেত অন্যটির যোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে। এই সমস্যার সমাধানে গবেষণা করেছেন বাংলাদেশি গবেষক ড. তাসিন রেজা নিলয় (Ta-Seen Reaz Niloy)।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে (NC State) বৈদ্যুতিক প্রকৌশলে পিএইচডি গবেষণার সময় তিনি তৈরি করেন CAT3S (Context-Aware Terrestrial-Satellite Spectrum Sharing) নামের একটি প্রযুক্তিগত কাঠামো। এর লক্ষ্য হলো আবহাওয়া, ভবন, অবস্থান ও অন্যান্য পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৫জি নেটওয়ার্ক এবং স্যাটেলাইট যোগাযোগের মধ্যে একই ফ্রিকোয়েন্সি আরও দক্ষভাবে ভাগ করে নেওয়া।
গবেষণাটির পরীক্ষায় দেখা গেছে, প্রচলিত নীতিমালার তুলনায় CAT3S কাঠামো ব্যবহার করে স্যাটেলাইট ব্যান্ডের বেশি অংশ ৫জি নেটওয়ার্কের কাজে ব্যবহার করা সম্ভব, একই সঙ্গে স্যাটেলাইট যোগাযোগে ক্ষতিকর সংকেতের বিঘ্ন এড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
২০২৪ সালে IEEE International Symposium on Dynamic Spectrum Access Networks (DySPAN)-এ তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়। এ ছাড়া স্যাটেলাইট ব্যান্ডে ফ্রিকোয়েন্সি ভাগাভাগি নিয়ে তাঁর আরও গবেষণা আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনায় স্থান পেয়েছে।
গবেষণার পাশাপাশি প্রযুক্তি খাতেও যুক্ত হয়েছেন নিলয়। ২০২৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের Federated Wireless-এ Solutions Engineer হিসেবে কাজ শুরু করেন। তাঁর গবেষণার বিষয়বস্তু ৫জি, স্যাটেলাইট যোগাযোগ এবং ভবিষ্যতের ৬জি নেটওয়ার্কের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।
বাংলাদেশি একজন গবেষকের এমন কাজ বিশ্বব্যাপী যোগাযোগ প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়নে নতুন সম্ভাবনার কথা তুলে ধরে।
এমএসএম / এমএসএম

Link Copied