শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

reporter

আবুল হাশেম, বাঘা

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ


বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে আসা ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তারা চলে গেলে স্থানীয় লোকজন চিৎকার করে অন্যদের জড়ো করেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়।
 
তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন দুষ্টু ছেলে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। তাদের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গেটে আগুন দিলে স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন।
এমএসএম / এমএসএম

Link Copied