শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

রামগড়ে দেশীয় তৈরী অস্ত্র ও তাঁজাগুলিসহ ব্যবসায়ী আটক

reporter

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ


রামগড়ে দেশীয় তৈরী অস্ত্র ও তাঁজাগুলিসহ ব্যবসায়ী আটক
খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্ধুকছড়ি জোন এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে বাড়ি তল­াশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে রামগড় থানায় হস্তান্তর করে নিরাপত্তাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম। তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আটককৃত সাগর দেবনাথ স্থানীয় জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী। চোরাকারবারির সঙ্গে জড়িত রয়েছেন বলে তার বিরু‌দ্ধে অভিযোগ উঠেছে। 
 
 
এমএসএম / এমএসএম

Link Copied