বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

বাগেরহাটে ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৯ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ


বাগেরহাটে ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৯ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান

ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বাগেরহাটের ৪১টি প্রতিষ্ঠানের মাঝে ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু রিয়াদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফুদ্দোলা জুয়েলসহ জেলা পরিষদের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ৪১টি প্রতিষ্ঠানের মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ আর্থিক সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

Link Copied