
ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যা এবং দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্যসচিব কাজী মনজুরে মওলা পলাশের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল থেকে নেতৃবৃন্দ রাজু মোল্লা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দেশব্যাপী যেকোনো নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন। পাশাপাশি তাঁরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



















