বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য লাল বস্তু ঘিরে রেখেছে পুলিশ

reporter

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ


পঞ্চগড়ে বোমা সাদৃশ্য লাল বস্তু ঘিরে রেখেছে পুলিশ

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্স সাইজে বোমা সাদৃশ্য লাল বস্তু পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। বক্সের ভেতরে কী রয়েছে, তা সন্ধ্যা  পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বস্তুটি টেপ দিয়ে মোড়ানো থাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি বোমা ডিসপোজাল ইউনিট।

জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল টেপ দিয়ে মোড়ানো একটি টিফিন বক্স সাইজের লাল বস্তু দেখা যায়। বক্সটি টেপ দিয়ে মোড়ানো থাকায় সন্দেহের সৃষ্টি হয়। বর্তমানে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করছেন পুলিশ সদস্যরা। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, সকালে ফ্রন্টডেক্সে কাজ করে, তারা এখানে এসে এই বস্তুটা দেখতে পান। পুলিশ অবগত আছে। আমরা বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে এ বিষয়টি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। 

এমএসএম / এমএসএম

Link Copied