বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে সদরপুরে বিএনপির বিক্ষোভ

reporter

রানা অর্ণব

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:৩১ অপরাহ্ণ


আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে সদরপুরে বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে লকডাউন কর্মসূচির প্রতিবাদের পাশাপাশি কৃষকদল নেতা রাজু হত্যার বিচার দাবি করা হয়।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সদরপুর উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বাহালুল মাতুব্বরের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
‎
‎মিছিলে সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী শরিফুল ইসলাম শরিফ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সদরপুর উপজেলা শাখার সভাপতি পেয়াদা মোতালেব এবং সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শামীম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরোধিতা এবং কৃষকদল নেতা রাজু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

রানা অর্ণব / এমএসএম

Link Copied