শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক

reporter

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ণ


বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন নেত্রকোনা-২ আসনের (সদর-বারহাট্টা) সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এসব কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবকাঠামোগত উন্নয়ন এবং ক্রীড়াঙ্গনের প্রসারে বিভিন্ন উদ্যোগের উদ্বোধন করা হয়।

দিনের শুরুতে বারহাট্টা থানায় ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন। এর মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পরে তিনি সিংধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। নতুন ভবনটি নির্মিত হলে ইউনিয়নবাসী আরও উন্নত ও সহজে নাগরিক সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

দিনের সর্বশেষ কর্মসূচিতে বিকেল সাড়ে ৩টার দিকে চন্দ্রপুর হুজরাবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এবং খেলা উপভোগ করে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী পোগ্রামে আরও উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Link Copied