শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

reporter

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ০৯:৫১ অপরাহ্ণ


বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। হাসপাতালের টয়লেট অপরিচ্ছন্ন, আয়া ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার এবং নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিত না থাকার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।

‎রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে হাসপাতালের টয়লেটের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীদের জন্য বিষয়টি আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

‎এ বিষয়ে পুকুরিয়া এলাকার ফরিদুল ইসলাম এবং মনোয়ারা মহিরণ ও চাড়াভিটা এলাকার সাফিয়া খাতুন সহ কয়েকজন সেবাগ্রহীতা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা জানিয়েছেন।

‎তাঁদের অভিযোগ, হাসপাতালের কিছু কর্মীর আচরণে রোগী ও স্বজনরা বিব্রত হচ্ছেন। পাশাপাশি নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিতি না পাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের।

‎স্থানীয়দের প্রশ্ন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে এসে যদি রোগীদের এমন দুর্ভোগ পোহাতে হয়, তাহলে সাধারণ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে কীভাবে?

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কর্মীদের আচরণে পেশাদারত্ব নিশ্চিত করা এবং চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


Link Copied