শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

reporter

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ণ


বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

বাগেরহাট প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সংবাদকর্মীদের পেশাগত কাজের সুবিধার্থে একটি আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন (তিথি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে এই সাউন্ড সিস্টেমটি হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে লুবেনা হোসেন বলেন, ‘সাংবাদিকেরা সমাজের দর্পণ। খেলাধুলাসহ জেলার সব উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরতে প্রেসক্লাবের সাংবাদিকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রেসক্লাবের বিভিন্ন সভা, সেমিনার ও সংবাদ সম্মেলন আয়োজনে যেন কোনো ধরনের প্রযুক্তিগত অসুবিধা না হয়, সেই চিন্তা থেকেই আমার এই ক্ষুদ্র উপহার। ভবিষ্যতেও ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমকর্মীদের পাশে থাকার চেষ্টা করব।’

অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন রিটন, সহসভাপতি এস এম রাজ ও সহসাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ এ সময়োপযোগী উদ্যোগের জন্য লুবেনা হোসেনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আসন্ন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে তাঁর সাফল্য কামনা করেন।

এ সময় তাঁর সঙ্গে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এস্কেনদার হোসেন ও বিএনপি নেতা নিয়াজ হোসেন শৈবালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Link Copied