শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

reporter

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ


বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
আজ ১২/১১/২০২৬ তারিখ রাতের আঁধারে  ভরাট মাটি  উত্তোলনের সময়  বাঘা থানা পুলিশের সহায়তায় খানপুর সুগার মিলের নিকটস্থ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নুসরাত জাহান।
 
অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত মাটিসহ একটি মালবাহী গাড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত গাড়িটির মালিক জনাব মো. আলম কে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৫ এর ১৫(১) ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
 
উপজেলা প্রশাসন সকলকে অবৈধভাবে পুকুর কাটা ও মাটি উত্তোলন থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

Link Copied