শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার

reporter

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ


খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান  ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার

খুলনা এসআরবি-৬ এর বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজিঁ গাজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গোপন খবরের ভিত্ততে বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে এসআরবি’র একটি অভিযানিক দল ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতার তারেক হোসেন ফেনির সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো: শাহ আলম এর ছেলে। এ ব্যাপারে খুলনা এসআরবি’র ডিএডি নায়েব সুবেদার মুনসুর রহমান বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ফকিরহাট মডেল থানার ওসি মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

 


Link Copied