রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ


উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মারকাযুস সুন্নাহ্ ইসলামিক রিসার্চ সেন্টার আমিন মোড়,উলিপুর এর উদ্যোগে ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার রাতে ইসলামিক 
রিসার্চ সেন্টার প্রাঙ্গণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক ও উলিপুর উপজেলা পরিষদের ইমাম মুফতি মুহাম্মদ শাহাদাত বিন শাফির  সভাপতিত্বে ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ ইসলামী সংগীত শিল্পী এম শাহীন আলমের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আমিনুল ইসলাম।

পবিত্র কুরআন শরীফ ও হাদীছের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগত মুফতি হোসাইন আহমেদ সাঈদ। আরো বক্তব্য রাখেন,
রংপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ ফারুকী।  বক্তারা ইহকাল ও পরকালের পূর্ণতা অর্জনের জন্য পবিত্র কুরআন ও হাদীস অনুযায়ী জীবন যাপন পরিচালনা করার আহ্বান জানান।


Link Copied