শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

reporter

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ


মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

নওগাঁর মান্দা উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু সাময়িক বরখাস্তের মাত্র ৯ দিনের মাথায় আইনি পক্রিয়ার মাধ্যমে স্বপদে বহাল হয়েছেন।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ১১নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের একটি প্রজ্ঞাপনে (স্মারক নং-১০১৪) জনস্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারার আলোকে তাঁকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না—তা জানতে চেয়ে চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

‎​তবে অভিযোগ উঠেছে, কারণ দর্শানোর নোটিশ জারির একই দিনে নিয়মবহির্ভূতভাবে একই আইনের ৩৪(১) ধারানুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

‎​এ বিষয়ে স্বপদে বহাল হওয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু বলেন, "একটি প্রভাবশালী মহল ক্ষমতা দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গত ১ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ প্রদান করে একই সময়ে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছিল। পরবর্তীতে আমি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি (রিট পিটিশন নং-৩৪)। আদালতের আদেশে (৯ নভেম্বর) চেয়ারম্যান পদ ফিরে পেয়েছি এবং বর্তমানে স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করছি।


Link Copied