
বাঘায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ

রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে অসচ্ছল পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফকরুল হাসান বাবলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. সজল মাহমুদ খান, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অমল থানদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মোল্লা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কমল, বিএনপি নেতা মো. জিয়াউর রহমান জিয়া ও মো. বাবর আলীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জীবনযাত্রার মানোন্নয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। এ কল্যাণমুখী উদ্যোগের যথাযথ সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তাঁরা।




















