রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

reporter

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ


শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

শেরপুরে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। 
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ বীর মুক্তিযোদ্ধাগণ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিল্পী, শিক্ষার্থী এবং অন্যান্য সুধীজন। 
অনুষ্ঠানে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরা হয়। জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শেরপুর পৌর বিএনপির আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


Link Copied