
নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, সহকারী কমিশনার (ভূমি) জনাব অনিরুদ্ধ দেব, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা দিবসটির ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাতীয় ঐক্য, সংহতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ এবং দেশপ্রেম, ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




















