রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

উলিপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ


উলিপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফের সভাপতিত্বে ও শিক্ষক নেতা রফিকুল ইসলাম আনছারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার এবং উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন।

এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মাহবুবার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ এবং জুলাই যোদ্ধা নাঈম হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও সিপাহী-জনতার সংহতির গুরুত্ব তুলে ধরে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


Link Copied