শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ণ


গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক-উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাসসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


Link Copied