শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ


ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায়  আ.লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
গ্রেপ্তার মো. সোহেল রানা (৪৭) ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামভল্বপুর খাদুলী গ্রামের মৃত নবীর উদ্দিন তালুকদার ভুলুর ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার শিমুলকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার তদন্তে প্রাপ্ত আসামি। শুক্রবার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Link Copied