
মান্দায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ০৯:৫১ অপরাহ্ণ

নওগাঁর মান্দায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশন ও A-EMPOWER প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও পরিচ্ছন্নতার কর্মসূচি।
১ নভেম্বর ২০২৬, রবিবার (১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।




















