বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

‎সরকারি হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দূর করতে সমন্বিত উদ্যোগের আহ্বান - স্বাস্থ্য প্রতিমন্ত্রী

reporter

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ


‎সরকারি হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দূর করতে সমন্বিত উদ্যোগের আহ্বান - স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‎ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট, সাভারে পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ এম এ মুহিত।
‎
‎পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে 
‎স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি বলেছেন, সরকারি হাসপাতালগুলোর যেকোনো ধরনের অব্যবস্থাপনা দূর করতে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, সুনির্দিষ্ট ও পরিকল্পিত কর্মসূচি হাতে নিতে হবে।
‎
‎তিনি বলেন, “এক জায়গায় গিয়ে অব্যবস্থাপনা দেখলাম এবং সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিলাম—এতে করে কেবল সেই নির্দিষ্ট জায়গাটি ঠিক হলো, কিন্তু এতে তো পুরো দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঠিক হয়ে গেল না।”  
‎দেশজুড়ে চিকিৎসাসেবার মান টেকসই ও দীর্ঘমেয়াদী উপায়ে উন্নত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
‎
‎বিআইএইচএম পরিদর্শন:
‎আজ দুপুরে সাভারের থানা রোডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট - বিআইএইচএম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
‎
‎তিনি জানান, চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের মানবসম্পদ উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
‎
‎এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু - স্থানীয় সংসদ সদস্য,এ এন এম বজলুর রশিদ,  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব,ডাঃ জাহিদ রায়হান - স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক,ডাঃ জাকারিয়া মাহমুদ - ঢাকা জেলা সিভিল সার্জন,ডাঃ ফজলে রাব্বি - সাভার উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা
‎এছাড়া মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎পরিদর্শন শেষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
‎
‎হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান বাড়াতে এই ধরনের পরিকল্পিত উদ্যোগ সময়ের দাবি। 


Link Copied