রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬ পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

reporter

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ


বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬ পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

ডিজিটাল ও প্রোডাক্ট উন্নয়নে অসামান্য নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘চিফ ডিজিটাল/প্রোডাক্ট অফিসার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘১০ম লিডারশিপ সামিট ২০২৬’-এ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। এর আগে ২০২১-২২ সালেও তিনি ‘চিফ ডিজিটাল অফিসার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন; এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি এ পুরস্কার অর্জন করলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেলিকমিউনিকেশন ও এফএমসিজি খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন সোলায়মান আলম প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল সেবা, বিক্রয়, ব্র্যান্ড ও কমিউনিকেশন এবং ব্যবসায়িক কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর কৌশলগত নেতৃত্ব ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি গ্রামীণফোনের ডিজিটাল সেবাগুলোকে শক্তিশালী করতে এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে বিশেষ অবদান রেখেছে।

পুরস্কার অর্জনের পর প্রতিক্রিয়ায় সোলায়মান আলম বলেন, এ স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ এবং এটি তাঁর দীর্ঘ কর্মজীবনে সঙ্গে কাজ করা সব মেধাবী দলের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল জগতে গ্রাহকদের চাহিদা বুঝে নতুন উদ্ভাবন ও সমাধান নিয়ে আসার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন আরও সহজ ও অর্থবহ করে তুলতে গ্রামীণফোন কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জন্য আরও স্মার্ট, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়তে এ স্বীকৃতি তাঁকে আরও অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন তিনি।

এমএসএম / এমএসএম

Link Copied