রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

মহালছড়িতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা-কর্মসহ দুইজন গ্রেপ্তার

reporter

মোঃ ছানোয়ার হোসেন, মহালছড়ি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ


মহালছড়িতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা-কর্মসহ দুইজন গ্রেপ্তার

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে মহালছড়ি থানা পুলিশ। গত শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মহালছড়ি বাজার ও ২৪ মাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মহালছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নার্সারী পাড়ার মৃত মনসুর আহমেদের ছেলে ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ রহমান (৩৩) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার মোঃ বাহাদুর আলমের ছেলে ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম ওরফে জাহেদ (২৭)।
​থানা সূত্রে জানা যায়, মহালছড়ি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) কাজী আঃ সবুর ও এএসআই (নিরস্ত্র) প্রলয় কুমার চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ মহালছড়ি বাজার ও ২৪ মাইল এলাকায় এই অভিযান পরিচালনা করেন। তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মহালছড়ি থানায় দায়েরকৃত মামলা নম্বর-০১ (তারিখ-০১/১০/২০২৬খ্রি:), সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)/৭/৮/৯/১১/১২/১৩ ধারায় সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার (২৯ নভেম্বর ২০২৬) বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​

মোঃ ছানোয়ার হোসেন, মহালছড়ি / এমএসএম

Link Copied