শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

ভূরুঙ্গামারীর লোড আনলোড কুল শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে

reporter

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ


ভূরুঙ্গামারীর লোড আনলোড কুল শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার লোড আন লোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক  (রেজিঃ নং-২৬১) নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৭নভেম্বর) ভূরুঙ্গামারী মহিলা কলেজ কেন্দ্রে  সকাল  ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সরজমিনে গিয়ে দেখা যায় নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনার মোঃ শাখাওয়াত হোসেন তৌহিদ জানান  ভূরুঙ্গামারী লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১ হাজার ২শত ৪৯জন। তিনি আরও জানান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটগ্রহণ শেষে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গণনা সম্পন্ন হবে এবং শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আগামী দিনে শ্রমিকদের অধিকার, স্বার্থ ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সার্বিকভাবে ভূরুঙ্গামারী লোড আন লোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটারা।

এমএসএম / এমএসএম

Link Copied