বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

কোম্পানীগঞ্জে জাল টাকা ও অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০৯টি জাল নোট

reporter

শহিদুল ইসলাম সোহেল সিলেট ব্যুরো

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ


কোম্পানীগঞ্জে জাল টাকা ও অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০৯টি জাল নোট

অভিযানে আটক ব্যক্তির দেখানো মতে, একটি কাঁচা ঘরের ভেতর থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১৪টি এবং ৫০০ টাকা মূল্যমানের ৯৫টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছে থাকা দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত জাল নোটের সংখ্যা মোট ১০৯টি।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোখতার হোসেন (২৮)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্দিরপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মশাহিদ আহমদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগী অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে জাল টাকা লেনদেন এবং মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জাল নোট লেনদেন ও অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

শহিদুল ইসলাম সোহেল সিলেট ব্যুরো / এমএসএম

Link Copied