
টুঙ্গিপাড়ায় ৫০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রবি মৌসুমে ডালজাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে মসুর ও খেসারির বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত হাওলাদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের এসব উপকরণ দেওয়া হয়। এর মধ্যে খেসারি চাষের জন্য প্রত্যেক কৃষককে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টুঙ্গিপাড়া এ কর্মসূচি বাস্তবায়ন করছে।



















