
সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ

নাটোরের সিংড়া উপজেলায় 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬' এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব মোঃ তাশরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার খামারি উপস্থিত ছিলেন।



















