
-
তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ

-
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, তারাগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোনাববর হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, ভেটেরিনারি সার্জন অভিজিৎ পাল। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক, রাতুল ইসলাম ও কাজী নুর আলমসহ স্থানীয় খামারিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, গবাদিপশুর রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ, উন্নত চিকিৎসাসেবা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এর মাধ্যমে প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
তাপস কুমার রায় তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি
তারিখ :২৬;১১/২০২৬ইং।
মোবাইল :০১৭২২৪১৬৯৬৩.:



















