বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

রাণীশংকৈলে মাটি কাটার অপরাধে ভেকু চালকের জেল, ভেকু জব্দ

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ


রাণীশংকৈলে মাটি কাটার অপরাধে ভেকু চালকের জেল, ভেকু জব্দ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সিংহোর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে আব্দুল বারেক নামে এক ভেকু চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আহমেদ খান। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বারেককে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল বারেক উপজেলার পদমপুর গ্রামের জহাক আলীর ছেলে। 
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরো বলেন, "অবৈধভাবে মাটি কাটার দায়ে আইন অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এইসাথে তার ভেকুটি জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মর্মেও তিনি জানান।" 

এমএসএম / এমএসএম

Link Copied