শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

নেত্রকোণায় এনসিপি কেন্দ্রীয় নেতার বাসায় আগুন,পুড়েছে আসবাবপত্র

reporter

শহীদুল ইসলাম, নেত্রকোণা

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:১৬ অপরাহ্ণ


নেত্রকোণায় এনসিপি কেন্দ্রীয় নেতার বাসায় আগুন,পুড়েছে আসবাবপত্র

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে আগুন লাগার ঘটনা হয়েছে। 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে শহরের আনন্দবাজার সংলগ্ন হোসেনপুর এলাকার বাড়িতে আগুনের এই ঘটনা হয়। 
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির পেশাজীবী বিষয়ক সহ-সম্পাদক। তিনি গত নির্বাচনে নেত্রকোণা-২ আসন থেকে ‘শাপলা কলি’প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ফাহিম রহমান খান পাঠান জানান,ভোরে বাসার বারান্দায় দুর্বৃত্তদের লাগানো আগুনের ধোঁয়ায়  পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে নিজেরা দ্রুত পানি ঢেলে আগুন নেভান। এতে বারান্দায় থাকা চেয়ার,টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। 

আগুনের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান,খবর পেয়ে  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ যায। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

Link Copied