শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

বাড়ী ভাড়া বৃদ্ধি না করার অনুরোধ,এমপি মজিবুর রহমানের

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:১৬ অপরাহ্ণ


বাড়ী ভাড়া বৃদ্ধি না করার অনুরোধ,এমপি মজিবুর রহমানের

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পর, বাড়ীর মালিকদের বাড়ী ভাড়া বৃদ্ধি  না করায় অনুরোধ করেছেন  গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।

তিনি আজ সকালে চন্দ্রা ত্রিমোর এলাকায় বিএনপির নেতা কর্মীদের নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

 এ সময় তিনি  বলেন, কোন বাড়ীর মালিক বাড়ী ভাড়া বৃদ্ধি ও কোন দোকানদার যুদি অতিরিক্ত  মুনাফা আদায় করে তাহলে সংশ্লিষ্ট থানা, ইউএনও ও সংসদ সদস্য সাথে যোগাযোগ করার জন্য বলেন। 
শ্রমিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সেবায় ইতিমধ্যে গাজীপুর ১ সংসদীয় এলাকায় কালিয়াকৈরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে জায়গা নির্ধারণের জন্য কাজ করছেন বিজিএমইএ  ও সরকার। শ্রমিকদের কোন গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

Link Copied