বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

পারস্য উপসগারে ২ মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ


পারস্য উপসগারে ২ মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর দু’টি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ভূপাতিত ড্রোনগুলোর একটি ‘লুকাস’ এবং অপরটি ‘এমকিউ-৯’ সিরিজের।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানি সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে,  মঙ্গলবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চলে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ‘লুকাস’ এবং প্রনালির পশ্চিমাঞ্চলে একটি  ‘এমকিউ-৯’ ড্রোনকে আঘাত করে ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির এই দাবির প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মার্কিন বাহিনীর বিমান অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যের পারস্য উপসগারের তীরবর্তী পুরো অঞ্চলজুড়ে ইসরায়েল ও মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

শত্রুতা অবসানের লক্ষ্যে জুন মাসে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে এবং আলোচনা শুরু করে। তবে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার উপায় নিয়ে মতপার্থক্যের কারণে সেই আলোচনা পরবর্তীতে থমকে যায়।

যুদ্ধ অবসানের প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও, জুলাই মাস থেকে উভয় পক্ষের মধ্যে মাঝে মাঝেই লড়াই নতুন করে ছড়িয়ে পড়ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

aliul / aliul

Link Copied