মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

মধুখালীতে ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ

reporter

মেহেদী হোসেন পলাশ

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ


মধুখালীতে ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার, নতুন বছরের নতুন বই। কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে ফরিদপুরের মধুখালীতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বছরের পাঠ্যবই।
এ বছর মধুখালী উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আঞ্জুমান আরা বেগম বিথী এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রুপা ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মধুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান মিয়া, মেছড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান রোকনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রতিষ্ঠান প্রধানদের হাতে নতুন বই তুলে দেওয়ার পাশাপাশি পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হবে।
বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ।
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মেহেদী হোসেন পলাশ / এমএসএম

Link Copied