মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

ভূরুঙ্গামারীর সোনারহাট নতুন সেতু পরিদর্শনে এমপি ও ইউএনও'র

reporter

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ


ভূরুঙ্গামারীর সোনারহাট নতুন সেতু পরিদর্শনে এমপি ও ইউএনও'র
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বহুল প্রত্যাশিত সোনারহাট নতুন সেতুর নির্মাণকাজ ও সংশ্লিষ্ট সমস্যার অগ্রগতি পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম এবং ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাঁরা উপজেলার সোনারহাট নতুন সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় সেতুটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা, বিশেষ করে সংযোগ সড়কের জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি সোনারহাট নতুন সেতুর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। এ সেতুর সমস্যা সমাধানে তিনি এবং কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। তিনি আরও জানান, এবারের জাতীয় সংসদ অধিবেশন শেষে সড়ক পরিবহন ও রেলপথ, নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ রবিউল ইসলামকে সেতুটির বর্তমান পরিস্থিতি ও সংযোগ সড়কের জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বিষয়টি অবহিত করেছেন। মন্ত্রী এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। সংসদ সদস্য বলেন, সোনারহাট নতুন সেতুটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। সেতুটির কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে। তাই সংশ্লিষ্ট জটিলতা নিরসন করে দ্রুত সেতুটির কাজ সম্পন্ন করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।  অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম জানান, গত ২২ নভেম্বর তিনি ভূরুঙ্গামারী উপজেলায় যোগদান করেন। যোগদানের পরদিন, ২৩ নভেম্বর, উপজেলার সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। ওই মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে সোনারহাট নতুন সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জোরালোভাবে উঠে আসে। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সেতুটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। ইউএনও মোঃ আরিফুল ইসলাম আরও জানান, সেতুটির কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

Link Copied