বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

রাণীনগরে ভান্ডারা আনসার ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের ৬৪ সদস্যের কমিটি গঠন

reporter

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ


রাণীনগরে ভান্ডারা আনসার ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের ৬৪ সদস্যের কমিটি গঠন

নওগাঁর রাণীনগরে ভান্ডারা আনসার ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের আনসার ভিডিপি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে অবস্থিত ক্লাব প্রাঙ্গণে এই কমিটি গঠন করা হয়।

​কমিটিতে রাণীনগর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলামকে সভাপতি, ভিডিপি সদস্য সনিল চন্দ্র পালকে সাধারণ সম্পাদক এবং জিল্লুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

​এদিন দুপুরে কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হোরাইরা, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম এবং বিএনপি নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।

​অনুষ্ঠানে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৬৪ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

Link Copied