
সেনবাগে জেডএএফ ফাউন্ডেশনের বিশেষ কর্মসূচি, অর্জন-চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ

নোয়াখালীর সেনবাগে অনুষ্ঠিত হয়েছে জেডএএফ ফাউন্ডেশনের বিশেষ কর্মসূচি ‘অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ভিশন’।
এতে ফাউন্ডেশনের বিভিন্ন অর্জন, চলমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর রামেন্দ্র মডেল হাই স্কুলের শতবর্ষী প্রাঙ্গণে লন্ডন টি এক্সচেঞ্জের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পর্তুগালের রাজপরিবারের সদস্য এইচআরএইচ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা, দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স, মিস ইউনিভার্স থাইল্যান্ড থারিনা বোটেস, ডাচেস অব কোইমব্রা।
এতে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিকুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না ফারুক থীমা, ফারাজানা ফারুক ফ্রিমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় পর্যায়ে শিক্ষা, উন্নয়ন ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এম/এস/এন



















