বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

দেশের বাজারে নতুন ব্রাভিয়া টিভি ও হোম থিয়েটার উন্মোচন করল সনি

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ


দেশের বাজারে নতুন ব্রাভিয়া টিভি ও হোম থিয়েটার উন্মোচন করল সনি

দেশের বাজারে প্রথমবারের মতো ট্রু আরজিবি এলইডি প্রযুক্তির ফ্ল্যাগশিপ ব্রাভিয়া ৯ মার্ক টু টিভি, ব্রাভিয়া ৩ মার্ক টু সিরিজের গুগল টিভি এবং স্টুডিও-টিউনড ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো উন্মোচন করেছে বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড সনি।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ ইয়াং অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ‘সিনেমা ইজ কামিং হোম’ ভাবনা থেকে হলিউডের সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড ইঞ্জিনিয়ারদের প্রত্যক্ষ পরামর্শে ডিভাইসগুলো তৈরি করা হয়েছে। সনির নতুন ফ্ল্যাগশিপ মডেল ব্রাভিয়া ৯ মার্ক টু-তে ব্যবহৃত ট্রু আরজিবি এলইডি প্রযুক্তিতে লাল, সবুজ ও নীল রঙের আলো আলাদাভাবে নিয়ন্ত্রিত হওয়ায় পর্দায় আরও জীবন্ত ও নিখুঁত ছবি ফুটে উঠবে। ৮৫-ইঞ্চি ও ১১৫-ইঞ্চি আকারের এই টিভিতে জেমিনি এআই-সমৃদ্ধ গুগল টিভি, স্পষ্ট সংলাপ শোনার বিশেষ সাউন্ড প্রযুক্তি এবং ৮৫-ইঞ্চি মডেলে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন রয়েছে।

অন্যদিকে, সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে ৪৩-ইঞ্চি থেকে ১০০-ইঞ্চি পর্যন্ত সাতটি আকারে আনা হয়েছে ব্রাভিয়া ৩ মার্ক টু সিরিজ। এক্সআর প্রসেসরযুক্ত এই টিভিতে সাধারণ মানের ভিডিও ফোর-কে মানের কাছাকাছি রূপান্তরিত হয় এবং এতে হাই-স্পিড গেমিং সুবিধা, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি যুক্ত রয়েছে। পাশাপাশি বড় পর্দার সঙ্গে মানানসই শব্দের অভিজ্ঞতা দিতে তিনটি স্পিকারের তারবিহীন সাউন্ড সিস্টেম ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো আনা হয়েছে, যা ঘরের আকার বুঝে স্বয়ংক্রিয়ভাবে সাউন্ড সেট করে ২৪টি স্পিকারের মতো চারপাশ থেকে শব্দ ছড়ানোর আবহ তৈরি করে।

পরিবেশ সুরক্ষায় নতুন টিভিগুলোর বডি ও রিমোটে রিসাইকেলড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সব বয়সী মানুষের ব্যবহারের সুবিধার্থে রিমোটের বাটনগুলো আরও স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর সনি স্মার্ট এবং সনি র‍্যাংগসের শোরুমগুলোতে নতুন এই পণ্যগুলো পাওয়া যাবে এবং শিগগিরই এগুলোর দাম ও বিক্রয় শুরুর তারিখ ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

Link Copied