
উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড মানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ

আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কমপ্লায়েন্স কার্যক্রম জোরদার করতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬ ) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় অবস্থিত গুলশান শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি অংশ নেন। পাশাপাশি ঢাকার বাইরের শাখার কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন ।
কর্মশালায় প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এর প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মো: মোস্তাকুর রহমান । এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এর সহযোগী প্রশাসক এবং বিভিন্ন বিভাগীয় প্রধানগণ । প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় করেন প্রতিষ্ঠানের হেড অব সিআরএম ও CAMALCO ফারজানা সুলতানা ।
কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রচলিত আইন, বিধিবিধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এ সময় আর্থিক কার্যক্রমে যথাযথ কমপ্লায়েন্স নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন প্রশিক্ষকেরা।
প্রশিক্ষণে সন্দেহজনক লেনদেন শনাক্ত করা, গ্রাহকের পরিচিতি ও লেনদেনের যথার্থতা যাচাই এবং ঝুঁকিভিত্তিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
প্রশিক্ষকেরা বলেন, আর্থিক খাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্স সংস্কৃতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ।






















